1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আজিমনগরে ইলিয়াছ ফকিরের চমক: ধানের শীষের মিছিলে জনস্রোত, জয়ে আশাবাদী এলাকাবাসী জাতীয় সংসদ নির্বাচন: জনগণের প্রত্যাশা” শীর্ষক সার্ক দেশভূক্ত মানবাধিকার সেমিনার অনুষ্ঠিত ফরিদপুর-৪ আসনে রিকশার গণজোয়ার: ভাঙ্গায় আল্লামা মামুনুল হকের হুঙ্কার কুমিল্লা -৩ মুরাদনগর আসনে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের পক্ষে নবীয়াবাদে গণ মিছিল ও অফিস উদ্বোধন মো.আনোয়ার হোসাইন বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত ওমানে নিরাপদ প্রবাসী: মিথ্যা অভিযোগে দৌলতখানে অপহরণ মামলা। ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনে ঘোড়া মার্কার জোয়ার: ভোটারদের দ্বারে দ্বারে এম এম হুসাইন সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময় ১১ দলীয় জোটের নির্বাচনী পথ সভায় ক্ষমতায় গেলে এক মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ ও বাঙ্গরা বাজার থানা কে উপজেলা ঘোষণা আসিফ মাহমুদ

ভোটের মাঠে শৃঙ্খলা ও সাহসের বার্তা: ভাঙ্গায় খেলাফত মজলিসের চার জেলার প্রার্থী ও নেতাদের মোটিভেশন সভা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে মাঠপর্যায়ে সক্রিয় হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের ভাঙ্গায় চার জেলার এমপি প্রার্থী ও শীর্ষ নেতাদের অংশগ্রহণে দিনব্যাপী এক বিশেষ কর্মী মোটিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় ফরিদপুর-৪ আসনের মনোনীত এমপি প্রার্থী মাওলানা মিজানুর রহমানের নিজ বাসভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলার বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোটিভেশন প্রোগ্রামে নির্বাচনী মাঠে এজেন্ট ও পর্যবেক্ষকদের করণীয়, দায়িত্ব ও সতর্কতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে কর্মীদের ধৈর্য, সাহস ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হুসাইন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও শরীয়তপুর-১ আসনের এমপি প্রার্থী মাওলানা জালালুউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—
মাওলানা মিজানুর রহমান (এমপি প্রার্থী, ফরিদপুর-৪),
শায়খুল হাদীস মাওলানা আকরাম আলী (এমপি প্রার্থী, ফরিদপুর-২),
মাওলানা সাঈদ আহমাদ হানজালা (এমপি প্রার্থী, মাদারীপুর-১),
মাওলানা আব্দুল আজিজ (এমপি প্রার্থী, গোপালগঞ্জ-৩),
মুফতি আবু নাছির আইয়ুবী (সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস),
মাওলানা আজিজুল রহমান হেলাল (সাংগঠনিক সম্পাদক)সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে রুদ্ধদ্বার বৈঠকে আগামী দিনের দলীয় কৌশল, নির্বাচনী কর্মপরিকল্পনা ও মাঠপর্যায়ের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় নেতৃবৃন্দ ইসলামী মূল্যবোধের প্রসার, জনসেবামূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে নির্বাচনী মাঠ শক্তিশালী করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট