1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজিমনগরে ইলিয়াছ ফকিরের চমক: ধানের শীষের মিছিলে জনস্রোত, জয়ে আশাবাদী এলাকাবাসী জাতীয় সংসদ নির্বাচন: জনগণের প্রত্যাশা” শীর্ষক সার্ক দেশভূক্ত মানবাধিকার সেমিনার অনুষ্ঠিত ফরিদপুর-৪ আসনে রিকশার গণজোয়ার: ভাঙ্গায় আল্লামা মামুনুল হকের হুঙ্কার কুমিল্লা -৩ মুরাদনগর আসনে জামায়াত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের পক্ষে নবীয়াবাদে গণ মিছিল ও অফিস উদ্বোধন মো.আনোয়ার হোসাইন বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত ওমানে নিরাপদ প্রবাসী: মিথ্যা অভিযোগে দৌলতখানে অপহরণ মামলা। ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনে ঘোড়া মার্কার জোয়ার: ভোটারদের দ্বারে দ্বারে এম এম হুসাইন সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময় ১১ দলীয় জোটের নির্বাচনী পথ সভায় ক্ষমতায় গেলে এক মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ ও বাঙ্গরা বাজার থানা কে উপজেলা ঘোষণা আসিফ মাহমুদ

মুরাদনগরে ৬ বছরের শিশু হত্যা; চাচাত ভাই আটক

মো.আনোয়ার হোসাইন
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরে অমানুষিক নির্যাতনের পর ৬ বছরের এক শিশুকে হত্যার অভিযোগে তার চাচাত ভাইকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারী) সকালে মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম নিছা মনি। সে ওই গ্রামের শরীফ মিয়ার মেয়ে। অভিযুক্ত ঘাতক রাসেল রবি মিয়ার ছেলে এবং নিহত শিশুর চাচাত ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাসেল শিশু নিছা মনিকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অমানুষিক নির্যাতন করা হয়। শিশুটির চিৎকার থামাতে একপর্যায়ে তার গলা চেপে ধরে হত্যা করা হয়। পরে হাত-পা ও মুখ বেঁধে বাড়ির পাশেই পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকের ভেতরে মরদেহ ফেলে দেয় ঘাতক।

শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় রাসেলও তাদের সঙ্গে শিশুটিকে খোঁজার ভান করে এবং এলাকায় মাইকিং করার পরামর্শ দেয়। তবে তার আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে সে হত্যার কথা স্বীকার করে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

শিশুর দাদি ও পরিবার জানান, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশের সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ট্যাংকের ঢাকনা খোলা থাকায় দ্রুত মরদেহটির সন্ধান পাওয়া যায়। তাঁরা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

খবর পেয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে ওসি মো. হাসান জামিল বলেন, “শিশু নিছা মনি হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট