1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

মুরাদনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার  রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো.আনোয়ার হোসাইন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৬ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে মুরাদনগর উপজেলার ১৪ নং  নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
উক্ত দোয়া মাহফিল সভাপতিত্ব করেন গুঞ্জর ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম।
কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের নেতা জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ইদ্রিস, নবীপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন তুহিন,  সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. হাছান।
মুরাদনগর উপজেলা  ছাত্রদলের আহবায়ক খাইরুল হাসান, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন,  মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন প্রমুখ।

দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট