1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

কুমিল্লা-৩ মুরাদনগর আসনে পীরজাদা এমদাদুল হকের গণসংযোগ

মো.আনোয়ার হোসাইন
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২৯৪ বার পড়া হয়েছে

কুমিল্লা-৩ মুরাদনগর সংসদীয় আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী পীরজাদা মাওলানা এমদাদুল হক ব্যাপক গণসংযোগ করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) উপজেলার ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর বাজার এবং আশপাশের এলাকায় গণসংযোগ করা হয়। এদিন দুপুরে খুরুইল বুটিয়াকান্দি দরবার শরীফ সংলগ্ন এলাকায় রিপাবলিকান পার্টির একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা হযরত মাওলানা ডঃ শাহ মোহাম্মদ এনামুল হক আল আজহারী।

গণসংযোগ কালে রিপাবলিকান পার্টির প্রার্থী পীরজাদা এমদাদুল হক হাতি প্রতিকে জনগণের ভোট প্রত্যাশা করেন।

তিনি জানান, উপজেলার ২২টি ইউনিয়নে হাতি প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে একতাবতাবদ্ধ হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পরিবর্তনের প্রত্যাশায় মানুষ তার পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে। নির্বাচিত হলে তিনি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মুরাদনগর গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাছাড়া শিক্ষার স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবেন বলে তিনি জানান।

স্থানীয়রা জানায়, খুরুইল বুটিয়াকান্দি দরবার শরীফের পীরজাদা এমদাদুল হকের এলাকায় রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। সুন্নি তারিকাসহ দরবার পন্থীরা তার পক্ষে মাঠে নেমেছে। এতে দিন দিন ভোটের মাঠের তাঁর অবস্থা উন্নত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট