1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ভাঙ্গার কালামৃধা ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৩২৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গার কালামৃধা ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) পবিত্র জুমার নামাজ শেষে কালামৃধা ইউনিয়নের দক্ষিণ কালামৃধা জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং আল্লাহ তায়ালার কাছে তাঁর জন্য জান্নাতের উচ্চ মাকাম কামনা করা হয়।
এ সময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়ও বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী নাজমুল হাসান, কালামৃধা ইউনিয়ন বিএনপির সভাপতি লিন্টু আকন্দ, ইউনিয়ন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোশারফ, হাবিবুর রহমান মোড়লসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কালামৃধা ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—
রিপন খলিফা, মো. মহিম, সবুজ মাতুব্বর, সূর্য মিয়া, নওয়াব ব্যাপারী, মানিক খলিফা, শামীম হাওলাদার, আসাদুল মোড়ল, ইকবাল মোড়ল, মোহাম্মদ নাঈম, মো. সবুজ খলিফা, নিজাম মোল্লা, নাঈম মুন্সীসহ আরও অনেক নেতাকর্মী।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়া ও মিলাদ মাহফিলের সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভাঙ্গা উপজেলা কালামৃধা ইউনিয়ন শাখার নেতা মো. শরিয়াতুল্লাহ মোড়ল।
এ সময় তিনি বলেন,
“পবিত্র জুমার নামাজ শেষে আমার নিজ বাড়ি সংলগ্ন জামে মসজিদে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন—আমিন।”
দোয়া ও মিলাদ মাহফিল বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন মহাসিন মতব্বর।
অনুষ্ঠানটি সৌজন্যে বাস্তবায়নে সহায়তা করেন ইউকে প্রবাসী মোহাম্মদ রাফি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট