1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

কুমিল্লার মুরাদনগরে বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কওমি তরুণ ওলামা পরিষদের মানববন্ধন

মো.আনোয়ার হোসাইন, কুমিল্লা:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

মহান আল্লাহ, পবিত্র কোরআন ও ইসলাম নিয়ে কটূক্তি করায় বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মুরাদনগর উপজেলা কওমি তরুন ওলামা পরিষদ। সোমবার (১ ডিসেম্বর) বাদ আসর মুরাদনগর আল্লাহ চত্বরে সর্বস্তরের তাওহীদি জনতার উপস্থিতিতে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি সাদিকুল ইসলাম, মুফতি আমীর হোসাইন, মুফতি মানসুর কবীর, মাওলানা আব্দুর রহমান আল মুজাফফার, মুফতি মাহমুদ হাসান মাওলানা আশরাফ মাহমুদ মুফতি যোবায়ের সাইফুল্লাহ মাওলানা রাশেদুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, আবুল সরকার যে ধৃষ্টতা দেখিয়েছে, তা কোনো মুসলমান কখনো মেনে নিতে পারে না। এটি শুধু ধর্ম অবমাননা নয়; বরং মুসলমানদের ইমানের ওপর প্রকাশ্য আঘাত। মুরাদনগর উপজেলা কওমি তরুণ ওলামা পরিষদ বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানাচ্ছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, যারা আবুল সরকারকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কিংবা তৌহিদি জনতার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়েছে, তাদেরকেও মনে রাখতে হবে, এই দেশের ইমানদার জনতা চুপচাপ বসে থাকবে না। যদি অবিলম্বে মামলা প্রত্যাহার ও আবুল সরকারের বিচার না হয়, তাহলে তৌহিদি জনতা রাজপথে নামতে বাধ্য হবে। প্রয়োজনে পুরো দেশ অচল করে দেওয়া হবে। অবিলম্বে রাষ্ট্রে খোদাদ্রোহীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে। সরকার যদি মুসলমানদের ভাষা বুঝতে ব্যর্থ হয় তাহলে রাজপথে তার কঠিন জবাব দেওয়া হবে।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা আরও বলেন, ধর্মদ্রোহীদের রক্ষা করা মানেই ইসলামবিদ্বেষীদের মদদ দেওয়া। এগুলো মুসলমানেরা কখনো মেনে নিবে না ইনশাআল্লাহ। খোদাদ্রোহীদের পক্ষে অবস্থান নেওয়ায় ফরহাদ মজহারকেও অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়। মুসলিম জাতি খোদাদ্রোহীদের উপযুক্ত জবাব দিতে জানে।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন মাওলানা ক্বারী আব্দুল কাইয়ুম, মাওলানা হাফেজ খাইরুল ইসলাম, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা আবু সালেহ, মাওলানা জামাল উদ্দিন সিরাজী, মাওলানা খালিদ মাহমুদ, মাওলানা মাহবুবুর রহমান নাঈম সহ উপজেলার সর্বস্তরের জনসাধারণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট