1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে জামায়াতে ইসলামীর স্বাগত  র‍্যালি ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রাজধানী টেকনিক্যালে সাংবাদিকের পা ভেঙে দিল পুলিশ, তদন্ত ও বিচারের দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

ঢাকা মহানগরীর টেকনিক্যাল এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের হামলার শিকার হয়েছেন সাংবাদিক মনির হোসেন। অভিযোগ উঠেছে, পুলিশ সদস্যদের বেধড়ক মারধরে তিনি রক্তাক্ত জখম ও পা ভাঙার গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিক মনির হোসেন জানান,“আমি আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য টেকনিক্যালে পৌঁছালে খুব সাধারণ একটি বিষয় নিয়ে পুলিশ আমাকে গতিরোধ করে। তখন আমি বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করি। কিন্তু কোনো কথা না শুনেই পুলিশ আমাকে অতর্কিতভাবে মারতে শুরু করে। তিনজন পুলিশ আমাকে মেরে ফেলার হুমকি দেয় এবং তাদের হাতে থাকা লাঠি দিয়ে সজোরে আঘাত করলে আমার পা ভেঙে যায়। আমি প্রচণ্ড ব্যথা ও রক্তাক্ত জখম নিয়ে মাটিতে লুটিয়ে পড়ি।”
তিনি আরও বলেন,“আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই। একজন সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের এ ধরনের বর্বর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ বিষয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেস ক্লাব, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের কেন্দ্রীয়  নেতৃবৃন্দ এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং আইনের শাসনের জন্যও অশনিসংকেত। ঘটনার সাথে জড়িত দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত তদন্ত কমিটি গঠন, কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট