1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ পালিত

মোঃ আবুল হাসান মিয়া নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ পালিত হচ্ছে।
এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধন, আলোচনা সভা এবং ‘প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ -এর অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মো. জাহিদুল ইসলাম,উপজেলা জামায়াতে আমির সোহরাব মাস্টার,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহাবুব আলী, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এল ইও) ডা. মোঃ গোলাম আজম, উপ-সহকারী দাউদুর রহমান ও লাইফ স্টক সার্ভিস প্রোভাইডের সকল সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

র‍্যালিতে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় কৃষক, খামারি ও জনসাধারণ অংশ নেন। পরে প্রাণিসম্পদ প্রদর্শনীতে গবাদি পশুর উন্নত জাত, আধুনিক খামার ব্যবস্থা, রোগ নিয়ন্ত্রণ প্রযুক্তি ও পশুপালন সংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় জাতের উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব হবে। তারা খামারিদের আধুনিক প্রশিক্ষণ, রোগ প্রতিরোধ ব্যবস্থা ও উৎপাদন বৃদ্ধিতে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় জনগণ ও অংশগ্রহণকারীদের উপস্থিতি প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

মোঃ আবুল হাসান মিয়া
২৬ নভেম্বর ২০২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট