1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

বগুড়া শেরপুরে নেশার টাকা না পেয়ে দাদা কে পি-টি-য়ে হত্যা।

বগুড়া প্রতিনিধি)
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে

​বগুড়ার শেরপুর উপজেলায় নাতির লাঠির আ’ঘাতে দাদা শাবান আলী (৭৫) নি-হ-ত হয়েছেন। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

​ঘটনার পর থেকে নাতি মো. রানা (২৪) বাড়ি থেকে পালিয়েছেন। তার বাবার নাম মো. আবু সাঈদ।
​স্থানীয় সূত্রে জানা যায়, মো. রানা বেশ কয়েক বছর ধরে নেশাগ্রস্ত ছিলেন এবং অসুস্থতার কারণে প্রায়ই নেশার টাকার জন্য পরিবারের লোকজনকে চাপ দিতেন। তার এমন আচরণে বাড়ির লোকজন আতঙ্কে থাকত এবং তার বিবাহিত স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন।
​আজ সকালে রানা তার দাদা শাবান আলীর কাছে টাকা চান। টাকা দিতে রাজি না হওয়ায় রানা একটি গাছের ডাল দিয়ে দাদার মাথায় আ’ঘাত করেন। এতে শাবান আলী গুরুতর জ’খম হন।

​তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজনের সহায়তায় চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র জানায়, সকাল পৌনে নয়টায় শাবান আলীকে মৃত অবস্থায় আনা হয় এবং তার মাথার পিছনে আঘাতের ফলে রক্তাক্ত জখম ছিল।

​শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, সংবাদ পেয়ে আজ রোববার বেলা ১১টায় চন্ডিপুর গ্রামে গিয়ে নিহতের বাড়ি থেকে লা-শ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট