1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ৮ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

মো.আনোয়ার হোসাইন, বিশেষ সংবাদদাতা:
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী কসবা ও মঈনপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (১০ অক্টোবর) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘শুক্রবার সকালে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর বিশেষ আভিযানিকদল বিশেষ তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী কসবা ও মঈনপুর এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে বিজিবি সদস্যরা সেখান থেকে প্রায় ৮ কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় উন্নতমানের শাড়ি ও চশমা জব্দ করতে সক্ষম হয়।’এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ‘সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ পণ্য চোরাচালানসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বর্ণিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।’তিনি আরও বলেন, ‘বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট