1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় ঘোষণার দাবিতে জামায়াতের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

কুমিল্লার বাঙ্গরা বাজার থানাকে উপজেলা ঘোষণা করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঙ্গরা শাখা।
শনিবার(২৮ সেপ্টেম্বর) বিকালে বাঙ্গরা ডাক বাংলার সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে আতিকুর রহমানের সঞ্চালনায়
বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানা জামায়াতের আমির মাষ্টার আবদুর রহিম, থানা সেক্রেটারি মিজানুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য আবদুল জব্বার,  ও মাওলানা মজিবুর রহমান।

বক্তারা বলেন, ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা থানা গঠিত হয়েছে ২০১৬ সালে। এখানে রয়েছে প্রায় আড়াই লাখ  জনসংখ্যা ও বেশ কয়েকটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। শুধু মুরাদনগর  উপজেলা দিয়ে বিশাল এই জনপদের কাজ করা খুবই দুর্বোধ্য। এছাড়াও যে কোনো দাপ্তরিক কাজের জন্য সাধারণ মানুষ  বাঙ্গরা থেকে মুরাদনগর গিয়ে পড়েন নানা বিড়ম্বনায়।
প্রশাসনিক ভাবেও হিমশিম খেতে হচ্ছে এ উপজেলায়।  তাই প্রশাসনিক সুবিধা ও জনসেবার মান বাড়াতে বাঙ্গরা বাজার থানাকে দ্রুত উপজেলায় উন্নীত করা এটি এখন  সময়ের দাবি৷
এ জন্য অন্তর্বর্তী  সরকারের প্রতি  আহ্বান অতি দ্রুত সময়ের মধ্যে বাঙ্গরা বাজার থানাকে উপজেলা ঘোষণা করা হউক।

এসময়  উপস্থিত ছিলেন বাঙ্গরা সদর ইউনিয়ন জামায়াতের  সভাপতি মনিরুল আলম, হাফেজ সিফাত উল্লাহ, কামরুল হাসান, হাফেজ ফেরদৌস আলমসহ থানা কমিটির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট