1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

বোয়ালখালীতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত।

এম এ মন্নানঃ(চট্টগ্রাম)
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ও মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৩৭ তম উরস শরিফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ। চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সমন্বয়কারী ও শাখা সমূহের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।গত শনিবার(২৭ সেপ্টেম্বর)সকাল ৯ টায় বোয়ালখালী ফুলতলীস্হ কমিউনিটি সেন্টারে র‍্যালির উদ্বোধন মাধ্যমে সুচনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রিয় পর্ষদের সদস্য আলহাজ্ব নুরুল করিম নুরুর সভাপতিত্বে ও বোয়ালখালী উপজেলা সমন্বয়কারী আরেফিন রিয়াদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রিয় পর্ষদের সদস্য আলহাজ্ব আবদুল আজিজ ভাণ্ডারী,সাবেক সমন্বয়কারী নুরুল হক ফকির,সমন্বয়কারী নুরুল ইসলাম অডিটর,সৈয়দুর রহমান ও আনোয়ারা বেগম ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম, তাজকিয়া কেন্দ্রিয় পর্ষদের সাবেক সভাপতি এইচ আর মেহবুব জিকো,সাবেক সহ সভাপতি সাজ্জাদ হোসেন, সমন্বয়কারী জামাল উদ্দিন,
মোঃ কামাল উদ্দিন, জানে আলম জাহাঙ্গীর, ফরিদ আহমদ, আলী আকবর, রেজাউল করিম রুবেল,নুরুল ইসলাম,ফারুক আযম,মিজানুর রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মন্নান, পৌরসভা বিএনপি নেতা হাজি আবু আকতার,বোয়ালখালী তাজকিয়ার সহ-সভাপতি রিমানুল ইসলাম,সাধারণ সম্পাদক ইয়াসিন মোহাম্মদ আসিফ, এসময় বোয়ালখালীস্থ সকল শাখা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার র‍্যালি উদ্বোধন করতে গিয়ে বক্তব্যে তিনি বলেন বলেন মাইজভাণ্ডারী ত্বরিকা একটি মানবিক ও অসম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত একটি ত্বরিকা এই ত্বরিকার উদ্ভাবক তিনি রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র বংশধর,রাসুলের পাকের ধারা অনুযায়ী বিশ্বকে শান্তি, সাম্য,ন্যায় প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন, তাঁর উত্তরসূরী বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)ও মানুষের আত্মিক উৎকর্ষতা ও মানবতার জন্য কাজ করে গেছেন,রেখে গেছেন সুন্দর ও সরল পথের পথ প্রদর্শক । তাঁর উত্তরসূরী হযরত সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট প্রতিষ্ঠা করে মানবতার খেদমতে কাজ করে যাচ্ছেন।তিনি কবুতর পায়রা উড়িয়ে এবং মোনাজাত মাধ্যমে র‍্যালির সূচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট