1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

কুমিল্লার মুরাদনগরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক মানুষ

মো.আনোয়ার হোসাইন, কুমিল্লা:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পাগলা কুকুরের তাণ্ডবে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শ্রীরামপুর, গাজীপুর, বিষ্ণুপুর ও দিঘীরপাড় গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একটি পাগলা কুকুর হঠাৎ করে গ্রামগুলোতে প্রবেশ করে  নারী, পুরুষ ও শিশুদের ওপর আক্রমণ চালায়। এতে প্রায় ৪০ থেকে ৫০ জন গুরুতরভাবে আহত হন।
আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মাজেদা বেগম (৪০), আবু সাইদ (৫), হামদু মিয়া (৯০),
মোঃ আবুল মিয়া (৬০), লুৎফা বেগম (৩০), মোহাম্মদ হাবিবুল্লাহ (৩২), আসমা বেগম, ও  শাকিল মিয়া (৭)। এছাড়াও কুকুরের কামড় থেকে স্থানীয় হাঁস-মুরগি ও গরু-ছাগলও রক্ষা পায়নি।
আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাঁদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এদিকে শুক্রবার সকালে কুকুরটি আবারও ৬নং  বাঙ্গরা পূর্ব  ইউনিয়নের খামার গ্রামে প্রবেশ করে আরো ৫ জনকে কামড়ায়।  পরে গ্রামবাসী একত্রিত  হয়ে  কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা:  মোহাম্মদ আলী বলেন, বেওয়ারিশ কুকুরের কোনো দায়িত্ব প্রাণী সম্পদের নেই। শুধু মালিকানা প্রাণীই এ দপ্তরের দায়িত্বের মধ্যে রয়েছে।

এ ব্যাপারে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, কুকুরটিকে শুক্রবার সকালে স্হানীয়রা হত্যা করেছে বলে জানতে পেরেছি। তবে এটি খুবই ভয়ংকরভাবে আক্রমণ করেছে। আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতালে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট