1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে জামায়াতে ইসলামীর স্বাগত  র‍্যালি ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মুরাদনগর ডি.আর. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবনের শুভ উদ্বোধন মো.আনোয়ার হোসাইন, কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর (দূর্গা রাম) ডি.আর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্মিত আধুনিক ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান ফিতা কেটে ভবনটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ময়নাল হোসেন সরকার, শিক্ষক গোলাম ফারুক মুন্সি এবং প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ইউএনও নবনির্মিত ভবনের শ্রেণিকক্ষগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। উদ্বোধনকালে ইউএনও মো. আবদুর রহমান বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই ছয়তলা ভবন শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে। আশা করি, এখানকার শিক্ষার্থীরা সুশিক্ষায় গড়ে উঠে দেশ ও জাতির সম্পদ হয়ে উঠবে।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নাল হোসেন সরকার বলেন, “আমাদের বিদ্যালয়ে বহুদিন ধরেই পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব ছিল। নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে সেই দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো। এটি শিক্ষক-শিক্ষার্থী সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।” উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানান।

মো.আনোয়ার হোসাইন, কুমিল্লা:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগর (দূর্গা রাম) ডি.আর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্মিত আধুনিক ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান ফিতা কেটে ভবনটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ময়নাল হোসেন সরকার, শিক্ষক গোলাম ফারুক মুন্সি এবং প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ইউএনও নবনির্মিত ভবনের শ্রেণিকক্ষগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

উদ্বোধনকালে ইউএনও মো. আবদুর রহমান বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন এই ছয়তলা ভবন শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে। আশা করি, এখানকার শিক্ষার্থীরা সুশিক্ষায় গড়ে উঠে দেশ ও জাতির সম্পদ হয়ে উঠবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নাল হোসেন সরকার বলেন, “আমাদের বিদ্যালয়ে বহুদিন ধরেই পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব ছিল। নতুন ভবন উদ্বোধনের মাধ্যমে সেই দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো। এটি শিক্ষক-শিক্ষার্থী সবার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।”

উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট