1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ফরিদপুরের নগরকান্দার তালমা রেলস্টেশন এলাকা অন্ধকারে মাদক আর ভাসমান পতিতালয়ের আখড়া

মোঃ আবুল হাসান মিয়া নগরকান্দা (ফরিদপুর)প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

দিনের বেলায় স্বাভাবিক যাতায়াত, ট্রেনের আসা-যাওয়া আর মানুষের ভিড়ে সরগরম থাকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা রেলস্টেশন এলাকা। তবে সন্ধ্যা নামলেই পাল্টে যায় দৃশ্যপট। স্থানীয়দের অভিযোগ—অন্ধকার নামতেই সেখানে বসে যায় মাদকের হাট, আর এর আড়ালে চলে ভাসমান পতিতালয়।

অভিযোগ রয়েছে, এ অবৈধ সিন্ডিকেটের নিয়ন্ত্রণ করছেন স্থানীয় স্বাধীন মোল্লা নামের এক প্রভাবশালী ব্যক্তি। তার সহযোগী হিসেবে জড়িত আরও কয়েকজন। বেপরোয়া মাদক ব্যবসা আর দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। এদের ভয়ে মুখ খুলতে সাহস পান না সাধারণ মানুষ।

স্থানীয়দের দাবি, শুধু তালমা রেলস্টেশন নয়, উপজেলার বিভিন্ন এলাকায়ও মাদক সরবরাহ করছে এই সিন্ডিকেট। এতে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে তরুণ সমাজ। ফলে এলাকায় বাড়ছে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ।

এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। তবে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন— অভিযান চললেও দৃশ্যমান কোনো ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে না। বরং অপরাধের গ্রাফ দিন দিন ঊর্ধ্বমুখী।
সচেতন মহলের দাবি, অবিলম্বে তালমা রেলস্টেশন এলাকায় সক্রিয় এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। নইলে পুরো সমাজকে ঠেলে দেওয়া হবে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে।

তাদের মতে, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করা এবং এলাকার সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট