1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ভাঙ্গায় স্থপতি মুজাহিদ বেগের উদ্যোগে দুই দিনে সহস্রাধিক রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:0facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 120.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় টানা দুই দিন ব্যাপী সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার উপজেলার পূর্ব সদরদী বিদ্যালয় চত্বরে এবং শনিবার মালীগ্রাম আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চক্ষু সেবায় দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োজিত থেকে ছানি পড়াসহ নানা চক্ষু সমস্যায় ভোগা গরিব ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন।

এই কার্যক্রম আয়োজন করে আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশন, বাংলাদেশ আই ট্রাস্ট হাসপাতাল এবং ইস্পাহানি চক্ষু চিকিৎসা কেন্দ্র ও হাসপাতাল। ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের মহাসচিব ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ।

উদ্বোধনী বক্তব্যে মুজাহিদ বেগ বলেন,
“আমার পরিবার সবসময় অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছে। যারা অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত, তাদের পাশে থেকে সহযোগিতা করছি। যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং ভয়াবহ মাদকের হাত থেকে দূরে রাখতে আমি নিয়মিত কাজ করছি।”

তিনি আরও জানান, এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার অসহায় চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। আগামি ডিসেম্বরের মধ্যে দুই থেকে তিন হাজার রোগীর ছানি অপারেশনের ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দেন তিনি।

যুব সমাজের জন্য নেওয়া উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন,
“শতাধিক মাঠে ফুটবল খেলোয়াড়দের মধ্যে জার্সি ও ফুটবল বিতরণ করেছি, যাতে তারা সুস্থ বিনোদনে যুক্ত হতে পারে।”

স্থপতি মুজাহিদ বেগের এই উদ্যোগকে স্থানীয়রা মানবিক ও বিরল দৃষ্টান্ত হিসেবে প্রশংসা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট