1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

মুরাদনগরের বাঙ্গরায় ৩০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মো.আনোয়ার হোসাইন (মুরাদনগর) কুমিল্লা:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৭০ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলা   বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল – মেটংঘর সড়কের  সোনাকান্দা হতে ৩০ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে  পুলিশ।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ তাঁদের আটক করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই নিংওয়াই মারমা তার সঙ্গীও ফোর্স নিয়ে মেটংঘর–শ্রীকাইল সড়কের সোনাকান্দা পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৩০ কেজি গাঁজাসহ মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিক্সা ও চারজন মাদক ব্যাবসায়ীকে পুলিশ  আটক করেন।
অভিযানকালে আরো ২ জন ব্যবসায়ী পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আকুবপুর ইউনিয়নের হিরাকাশী গ্রামের নুর ইসলামের ছেলে  বোরহান(৩২), আন্দিকুট ইউনিয়নের হায়দ্রাবাদ গ্রামের জহর মিয়ার ছেলে মোঃ কাউছার(২৮), একই গ্রামের সেন্টু মিয়ার ছেলে মোঃ ইসমাইল মিয়া (৩২) ও  ছাহেদ মিয়ার ছেলে মোঃ মাছুম(১৯)।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ  (ওসি) মাহফুজুর রহমান  বলেন,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪ জন মাদক কারবারীদের আটক করা হয়েছে। এসময় পালিয়ে যাওয়া দুইজনসহ
৬ জনের  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট