1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

পীরগঞ্জে সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার, আটক ২

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: মো: মাসুদ রানা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় রিয়েক্টিফাইভ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার জামতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা হলেন — পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের হরিরামসাহাপুর গ্রামের বসন্ত চন্দ্রের ছেলে শ্রী সুকান্ত চন্দ্র বর্মন (৩৪) এবং একই গ্রামের রাবু হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২২)।

অভিযানকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা একটি গুদামঘরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত বোতলগুলোর সুনির্দিষ্ট সংখ্যা গণনার কাজ চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে, এটি একটি বড় ধরনের নেশা দ্রব্য পাচারচক্রের অংশ হতে পারে।

পীরগঞ্জ থানা পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনাটির সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, এ ধরনের অভিযান এলাকায় নেশা ও অপরাধ দমনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং প্রশাসনের কঠোর অবস্থান জনগণের মধ্যে নিরাপত্তা বৃদ্ধি করেছে।

আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট