1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

বোয়ালখালীতে অস্ত্র-মাদকসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী

আব্দুল মান্নান( চট্টগ্রাম) বিশেষ প্রতিনিধি-ঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৫১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালীতে কধুরখীল ইউনিয়নে স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে অস্ত্র-ইয়াবাসহ আটক করে।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, সেনাবাহিনীর দায়িত্বরত কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহ্উদ্দিন আল মামুনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি দেশীয় পিস্তল, ৩টি দেশীয় অস্ত্র, ২ টি হ্যান্ড স্টিক ও ৩টি মোবাইলসহ তিনজন সন্ত্রাসী এবং ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

আটককৃত ৩ জনই বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের রহমান ফকিরের বাড়ির আহমদ মিয়ার পুত্র মো: জাকির হোসেন (৭২), মো: জাকির হোসেনের পুত্র মো: আরমান হোসেন জিশান (২৮) ও গিয়াস উদ্দিনের পুত্র জুবাইদ হোসেন রাব্বি (১৭)।

বোয়ালখালী সেনাক্যাম্প থেকে জানানো হয়, এই সন্ত্রাসীরা বেশ কিছুদিন ধরে উক্ত এলাকায় সাধারন মানুষকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছিল যার ফলে এলাকাবাসী ভীত সন্ত্রস্ত ছিল তাদের ভয়ে। এছাড়াও তারা দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল যাতে এলাকার যুবসমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছিল।

পরে জব্দকৃত মালামালসহ আসামিদের সুস্থ অবস্থায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট