1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

মুরাদনগরে ১৫৬ জন  জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন ইসলামি ছাত্র শিবির

মো.আনোয়ার হোসাইন, কুমিল্লা:
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫৯৫ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরে  এসএসসি / দাখিল পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছেন  ইসলামী ছাত্র শিবির মুরাদনগর উপজেলা শাখা।

বুধবার (২০ আগস্ট) বেলা ১১ টায় কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ হলরুমে ১৫৬ জন  শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের  শিক্ষক, শিক্ষার্থী  অভিভাবক এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মোজাফফর হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  কুমিল্লা জেলা শিবির সভাপতি  সানাউল্লাহ রাসেল, মুরাদনগর উপজেলা থেকে জামায়াত এমপি প্রার্থী ইউসুফ সোহেল, মুরাদনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম মানিক, চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের সাবেক জিএস মহিউদ্দিন মুহাম্মদ ফারুক, মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আমির হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমির মনসুর মিয়া,শিক্ষাবীদ আক্তার হোসেন।
ইমরান বিন কাউসারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা শিবির সভাপতি মাসুদ রানা।

সংবর্ধিত শিক্ষার্থীরা জানায়, তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশ ও সমাজের উপকারে আসতে চায়।
অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে ফুল, ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত পরিবেশন করেন গোমতী সংগীত
শিল্পী গোষ্ঠী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট