1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

চট্টগ্রাম জেলা পরিষদ কে ডায়মন্ড সিমেন্টের গাছেরচারা হস্তান্তর অনুষ্ঠানে–লায়ন হাকিম আলী পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই

এম এ মন্নান (চট্টগ্রাম)
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা পরিষদকে দেড় হাজার গাছের চারা হস্তান্তর করেছে ডায়মন্ড সিমেন্ট লিমিটেড।জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নূরীর হাতে চারাগুলো তুলে দেন ডায়মন্ড সিমেন্টের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী।গত ১৮ আগস্ট সোমবার সকালে চট্টগ্রাম জেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নূরী,ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ হাকিম আলী,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম,নির্বাহী কর্মকর্তা মো.দিদারুল আলম, ডায়মন্ড সিমেন্টের জিএম (সেলস) আব্দুর রহিম।প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নুরী বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা যেমন ব্যাপক ও সুদূরপ্রসারী তেমনি অর্থনৈতিক উন্নয়নেও এর গুরুত্ব অপরিসীম। তাই সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। এ উদ্যোগে ডায়মন্ড সিমেন্টের ভূমিকা প্রশংসার দাবিদার। ডায়মন্ড সিমেন্টের সার্বিক সহযোগিতাকে সাধুবাদ জানাই।লায়ন হাকিম আলী তার বক্তব্যে বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও দুর্যোগ মোকাবেলায় সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রক্ষণাবেক্ষণও করতে হবে। বৃক্ষ রোপণের মাধ্যমে দেশকে সবুজায়ন করতে হবে। এতে শুধু নান্দনিক দৃশ্য দেখাবে না পাশাপাশি দূষণমুক্ত হবে পরিবেশও।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের ডিজিএম (সেলস) মোহাম্মদ কামরুজ্জামান, এজিএম (সেলস) দীপ্তিমান দাশ, এজিএম (ব্র্যান্ড) মোঃ আমান উল্লাহ, সিনিয়র ম্যানেজার (টিএসডি) ইশতিয়াক রায়হান মাহমুদ, সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) আবদুল মোতালেব সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট