1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

পীরগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় সাধারণ ডাইরি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

রংপুরের পীরগঞ্জে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মিনহাজুল ইসলাম মিলন পীরগঞ্জ থানায় সাধারণ ডাইরি (জিডি) করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, সংবাদ প্রকাশের জের ধরে এশিয়ান টেলিভিশনের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মিনহাজুল ইসলাম মিলনের ওপর ক্ষুব্ধ হন মদনখালী ইউনিয়নের থিরারপাড়া গ্রামের মৃত আজগার আলীর ছেলে আলমগীর বাদশা (৪০)। গত ১৩ আগস্ট রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে পীরগঞ্জ থানার মেইন গেট এলাকায় পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা আলমগীর বাদশা সাংবাদিক মিলনকে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

এ সময় সাংবাদিক মিলন প্রতিবাদ করলে আলমগীর বাদশা ক্ষিপ্ত হয়ে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন। প্রাণের ভয়ে মিলন চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। অভিযোগে উল্লেখ করা হয়, লোকজন জড়ো হওয়ায় আসামি বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে জানালে পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম আইনের আশ্রয় নিতে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।

সাংবাদিক মিনহাজুল ইসলাম মিলন বলেন, “দায়িত্ব পালনকালে ন্যায় ও সত্য প্রকাশের কারণে এমন হুমকির শিকার হয়েছি। আমি বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনি সুরক্ষা চাই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট