1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

গ্রীস প্রবাসী লিটন বেপারী চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ফরিদপুর ভাঙ্গা উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া গ্রামের কৃতি সন্তান, গ্রীস প্রবাসী মোহাম্মদ লিটন বেপারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এলাকার মানুষের সেবা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে তিনি ইতোমধ্যেই স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।

শৈশব থেকেই চান্দ্রা ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন লিটন বেপারী। একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে বিদেশে থেকেও তিনি গ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি সম্পৃক্ত থেকেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিনয়ী, পরোপকারী, সৎ ও আদর্শবান একজন মানুষ হিসেবে পরিচিত। পরশ্রীকাতরতা, হিংসা-বিদ্বেষ থেকে দূরে থেকে তিনি মানবিকতা, ন্যায়নীতি ও সামাজিকতার পথে চলেছেন। অন্যায় ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি সবসময় সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রেখেছেন।

ইতোমধ্যে লিটন বেপারী নিজ উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদরাসা, মন্দির, প্রাথমিক বিদ্যালয়, ক্রীড়া সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গ্রামীণ সড়ক সংস্কার, বিদ্যুৎ সুবিধা সম্প্রসারণ, খেলাধুলার সরঞ্জাম বিতরণ, শিক্ষা উপকরণ প্রদান, অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা সহায়তা—সবক্ষেত্রেই তার অবদান প্রশংসিত। মহামারী করোনা ও সাম্প্রতিক বন্যার সময় তিনি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য, ত্রাণ ও অর্থ সহায়তা দিয়েছেন।

এলাকাবাসীর মতে, লিটন বেপারী একজন সাদামনের মানুষ, যিনি নিজের যোগ্যতা, সততা ও দৃঢ় মনোভাবের মাধ্যমে চান্দ্রা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবেন। তার নেতৃত্বে ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন ঘটবে বলে বিশ্বাস করেন সবাই। অনেকেই মনে করেন, তিনি একজন আদর্শ প্রার্থী, যিনি নেতৃত্বের মাধ্যমে ঐক্য, উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করবেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ লিটন বেপারী ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন—
“আমার জীবনের লক্ষ্য হলো মানুষের সেবা করা। আমি বিশ্বাস করি, আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে চান্দ্রা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট