1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইমচরে শিক্ষক নজরুলের অকাল মৃত্যুতে শোকের ছায়া। দেশের সকল মানুষকে নিয়ে উন্নয়ন করতে হবে: এরশাদ উল্লাহ এমপি মুরাদনগরের নবীয়াবাদ মাদ্রাসার সামনে সড়কের পাশে মুকুলভরা আম গাছের পাতায় পাতায় শুভ্র গন্ধ বগুড়ার বেজোড়া দক্ষিণপাড়ায় ইমাম অপসারণ নিয়ে বিতর্ক: স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবি এলাকাবাসীর দেবরের সঙ্গে সম্পর্কের জেরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত পীরগঞ্জে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে বাবার কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ মাহে রমজান উপলক্ষে মুরাদনগরে জামায়াতে ইসলামীর স্বাগত  র‍্যালি ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

জামায়াতের সমাবেশে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৪৫০ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খুলনা দাকোপ উপজেলার জামায়াতের আমিরসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন আহতের খবর পাওয়া গেছে।

শনিবার (১৯ জুলাই) ভোররাতে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এক্সপ্রেসের শুরুতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু সাঈদ (৫২) এবং মোহাম্মদ আমানত শেখ (৫৫)।

এদের মধ্যে ঘটনাস্থলেই নিহত হন আবু সাঈদ। তিনি খুলনা জেলার দাকোপ উপজেলা জামায়াতে ইসলামীর আমির। অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ আমানত শেখের মৃত্যু হয়। তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকার ইসমাইল শেখের ছেলে।

এছাড়াও গুরুতর আহতদের মধ্যে, জামায়াত কর্মী আনিসুর রহমান ও ইকবাল হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, শনিবার ভোররাতে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের শুরুতে তাদের গাড়ি বহর পার্কিং করে চা খাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় আবু সাঈদ দেখতে পান তাদের গাড়ির ব্যানার উল্টে গেছে। ব্যানারটি ঠিক করছিলেন তিনিসহ কয়েকজন নেতাকর্মী। এসময় অজ্ঞাত একটি গাড়ি তাদের পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পরপর তিনটি গাড়ির সংঘর্ষ হয়। দুই গাড়ির চাপায় পড়ে ঘটনাস্থলে নিহত হন আবু সাঈদ। আহত হন ৬ জন। স্থানীয় জনতা ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনা কবলিত বাসগুলো উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাঙ্গা থানার ওসি আশফাক হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে মিনি বাস ও লাশ ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অধীনে রয়েছে। এ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৭/৮ জন আহত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট