1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ভাঙ্গায় দীর্ঘ ১৭ বছর পর বিএনপির কর্মী সম্মেলনে ‘ত্যাগ-আদর্শ’ মূল্যায়নের ডাক

ভাঙ্গার প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫২৩ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে উৎসবমুখর পরিবেশে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকালে অনুষ্ঠিত এই সম্মেলনে জেলার শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা। সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘ত্যাগী নেতাকর্মীদের আদর্শবান হতে হবে। অন্যায়ের সঙ্গে আপোষ নয়, সন্ত্রাস-দখলবাজির সঙ্গে বিএনপির কোনও সম্পর্ক নেই।’ তিনি বলেন, ‘ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের রাজনীতিতে এখন আর কোনো ‘নাচের বানর’ নয়, দরকার জনভিত্তিক রাজনীতি।’

সম্মেলনে বক্তারা বলেন, নতুন নেতৃত্ব নির্ধারণে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের প্রাধান্য দিতে হবে। আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারীদের দলে জায়গা হবে না বলেও স্পষ্ট করেন তারা।

সভার অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট