1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মুরাদনগর নবীয়াবাদে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল সম্পন্ন অমর একুশে বইমেলা ২০২৬-এ বিশেষ আয়োজনের মাধ্যমে ‘জীবনের পথে পথে’ গ্রন্থের মোড়ক উন্মোচন ধামরাইয়ে অসহায় নারীকে টাকা ফেরতের কথা বলে ডেকে ধর্ষণের অভিযোগ, যুবদল কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার ঘারুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মোঃ জাকারিয়া খান বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদ’র ইফতার মাহফিল সম্পন্ন শত কোটি টাকার সম্পদের মালিক আশুলিয়া ধামসোনা ইউপি সচিব আবুল কালাম আজাদ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছে “পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন “ মুরাদনগরের কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজ চাপের মুখে দুই যুগ পর ম্যানেজিং কমিটির নির্বাচন ফরিদপুরে সালথায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এক নারীকে মারপিট, হাসপাতালে ভর্তি

অমর একুশে বইমেলা ২০২৬-এ বিশেষ আয়োজনের মাধ্যমে ‘জীবনের পথে পথে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

‎গতকাল ১২ মার্চ ২০২৬, বৃহস্পতিবার, বিকাল ৪ টায় অমর একুশে বইমেলা প্রাঙ্গণে ন্যাশনাল পাবলিকেশন-এর স্টল নং ৯৩৮-এ
‎উন্মোচন করা হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খান-এর আত্মজীবনীমূলক গ্রন্থ
‎‘জীবনের পথে পথে’।
‎এই গ্রন্থ কেবল স্মৃতির বয়ান নয়—এ যেন এক নিবেদিত প্রাণ চিকিৎসকের মানবসেবার গল্প, এক সাহসী মানুষের অদম্য জীবন সংগ্রামের কাহিনি। করাচি থেকে তেহরান, বন্দর বুশার থেকে দুবাই—দীর্ঘ প্রবাসজীবনের পথে পথে লেখক প্রত্যক্ষ করেছেন মানুষের সুখ-দুঃখ, বেদনা ও আশার নানা রঙ।
‎ইরান–ইরাক যুদ্ধের ভয়াল সময়েও তিনি যুদ্ধাহত মানুষের সেবায় নিজেকে নিবেদন করেছেন অক্লান্ত নিষ্ঠায়, আর হৃদয়ে লালন করেছেন একটিই স্বপ্ন—মানুষের পাশে দাঁড়ানোর।

‎যারা অনুপ্রেরণার আলো খোঁজেন, যারা মানবিকতার গল্প শুনতে ভালোবাসেন, এবং যারা একজন সফল মানুষের সংগ্রামময় পথচলার অজানা অধ্যায় জানতে চান—তাদের জন্য ‘জীবনের পথে পথে’ হবে এক অনন্য পাঠ অভিজ্ঞতা।
‎তারই ধারাবাহিকতায় ১২ মার্চ বিকাল ৪টায়   ন্যাশনাল পাবলিকেশনের স্টল নং ৯৩৮-এ।
‎বিশিষ্ট জনদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মোরক উন্মোচন অনুষ্ঠান। বইটি পাওয়া যাচ্ছে ন্যাশনাল পাবলিকেশনের স্টল নং ৯৩৮-এ। সংগ্রহ করুন অধ্যাপক ডা. মোঃ শাহাবুদ্দিন খান-এর এই অসাধারণ আত্মজীবনী। হয়তো এই বইয়ের পাতায় পাতায় আপনি খুঁজে পাবেন সাহস, মানবিকতা এবং জীবনের জয়গানের এক অনুপ্রেরণাময় গল্প—যা স্পর্শ করবে হৃদয়, জাগিয়ে তুলবে নতুন স্বপ্ন।
‎এই বইটিতে তিনি ফুটিয়ে তুলেছেন শত বাধা উপেক্ষা করে কিভাবে নিজেকে চুড়ান্ত শিখরে আরোহণ করতে হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে
‎তার বক্তব্যে তিনি বলেন আমি আশা করি একজন ২২ থেকে ৩০ বছরের যুবক সমস্ত প্রতিবন্ধকতা কটিয়ে সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করতে পারে সেই গল্প গুলো আমি এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছি। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজমুল আনোয়ার জুয়েল
‎ব্যবস্থাপনা পরিচালক, ডিজিটাল হাব বাংলাদেশ লিমিটেড। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক ও ঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি নজমূল হক সরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট