1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদ’র ইফতার মাহফিল সম্পন্ন শত কোটি টাকার সম্পদের মালিক আশুলিয়া ধামসোনা ইউপি সচিব আবুল কালাম আজাদ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছে “পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন “ মুরাদনগরের কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজ চাপের মুখে দুই যুগ পর ম্যানেজিং কমিটির নির্বাচন ফরিদপুরে সালথায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এক নারীকে মারপিট, হাসপাতালে ভর্তি মুরাদনগরে সংযুক্ত আরব আমিরাতের খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ চট্টগ্রামে তাজকিয়ার সেমিনার ও কেন্দ্রীয় ইফতার মাহফিল  অনুষ্ঠিত নীলফামারীতে অসহায় পরিবারের মাঝে ফুড বাস্কেট বিতরণ করল সিএনএস বাংলা ফাউন্ডেশন ১৯৭৩-এর ছাপাখানা আইন লঙ্ঘনের অভিযোগ: ৪ সপ্তাহের মধ্যে ‘প্রতিদিনের কাগজ’-কে রুলের জবাব দিতে নির্দেশ পীরগঞ্জে মোটরসাইকেল চুরির চেষ্টাকালে যুবক আটক, পুলিশে সোপর্দ

মুরাদনগরে সংযুক্ত আরব আমিরাতের খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

মো.আনোয়ার হোসাইন
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরে পবিত্র রমজান মাস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের খলিফা ফাউন্ডেশন (ইউএই এআইডি) এর উদ্যোগে ৫ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদরাসা মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ছোট ভাই কাজী শাহ আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষা ও প্রযুক্তি সমিতির চেয়ারম্যান মো. এনামুল হক খন্দকার ও মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ আরেফিন বলেন, মুরাদনগরের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য খলিফা ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পবিত্র রমজান মাসে তাদের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই মহতী দানের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সার্বিক কল্যাণ কামনা করছি।

খাদ্যসামগ্রীর প্যাকেটে চাল, ডাল, তেল, চিনি ও খেজুরসহ ১০ রকমের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট