1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালী জিয়া স্মৃতি পরিষদ’র ইফতার মাহফিল সম্পন্ন শত কোটি টাকার সম্পদের মালিক আশুলিয়া ধামসোনা ইউপি সচিব আবুল কালাম আজাদ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছে “পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন “ মুরাদনগরের কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজ চাপের মুখে দুই যুগ পর ম্যানেজিং কমিটির নির্বাচন ফরিদপুরে সালথায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এক নারীকে মারপিট, হাসপাতালে ভর্তি মুরাদনগরে সংযুক্ত আরব আমিরাতের খলিফা ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ চট্টগ্রামে তাজকিয়ার সেমিনার ও কেন্দ্রীয় ইফতার মাহফিল  অনুষ্ঠিত নীলফামারীতে অসহায় পরিবারের মাঝে ফুড বাস্কেট বিতরণ করল সিএনএস বাংলা ফাউন্ডেশন ১৯৭৩-এর ছাপাখানা আইন লঙ্ঘনের অভিযোগ: ৪ সপ্তাহের মধ্যে ‘প্রতিদিনের কাগজ’-কে রুলের জবাব দিতে নির্দেশ পীরগঞ্জে মোটরসাইকেল চুরির চেষ্টাকালে যুবক আটক, পুলিশে সোপর্দ

ফরিদপুরে সালথায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে এক নারীকে মারপিট, হাসপাতালে ভর্তি

মোঃ আবুল হাসান মিয়া নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দি ইউনিয়নের জগোনুদ্দি গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে মেরুল বেগম নামে এক নারীকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।

আহত নারী নগরকান্দা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
৭ মার্চ শনিবার বিকাল আনুমানিক পাঁচটার সময় মুরাদ চৌধুরীর নাতি সীমা বেগমের ছেলে ইব্রাহিম (০৭) এর সাথে প্রতিবেশী জামাল চৌধুরীর ছেলে তানজু (০৭) এর সাথে খেলাধুলা করার সময় ইব্রাহিম তানজুর গায়ের গেঞ্জি ধরে টান দিলে মাটিতে পড়ে যায়।এই ঘটনার জের ধরে হান্নান চৌধুরীর (৬৫) ও তার ছেলে জুয়েল চৌধুরী,জামাল চৌধুরী,জুয়েল চৌধুরীর স্ত্রী সীমা খানম,জুয়েল চৌধুরীর ছেলে সোহান চৌধুরী মিলে মেরুল বেগমের উপর হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করায় হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এই ঘটনায় আহত মেরুল বেগমের স্বামী মুরাদ চৌধুরী থানায় একটি অভিযোগ করবেন বলে জানান।

মেরুল বেগম বলেন, ” আমার নাতি ইব্রাহিমের সাথে জামাল চৌধুরীর ছেলে তানজুর খেলাধুলা করার সময় গেঞ্জি ধরায় মাটিতে পড়ে গেছে। এই ঘটনা নিয়ে তারা কয়েকজন এসে আমার উপর হামলা চালিয়ে মারপিট করে। ”
এ বিষয়ে হান্নান চৌধুরীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য জানা যায়নি।

৭ মার্চ ২০২৬ ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট