
পবিত্র মাহে রামাদানে যুবসমাজকে আত্মশুদ্ধি সংযম ও নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে তারুণ্য নির্ভর সংগঠন ‘তাজকিয়া’র উদ্যোগে “তারুণ্যের বাস্তব ভাবনায় মাহে রামাদান” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (০৬ মার্চ) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদ এর সভাপতি মোঃ রমিজ আলীর সভাপতিত্বে সেমিনার অনুষ্টিত হয়।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট লেখক ও গবেষক মাহাদী গালিব। তিনি বলেন পবিত্র মাহে রামাদান কেবল ইবাদতের মাস নয়, বরং এটি আত্মসমালোচনা, আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক উৎকর্ষ সাধনের এক অনন্য সুযোগ তরুণদের উদ্দেশে বলেন আধুনিক যুগের নানা বিভ্রান্তি,ইন্টারনেট নির্ভর জীবন ব্যবস্থা এবং ব্যস্ততার মধ্যেও রামাদানের চেতনাকে ধারণ করে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়াই প্রকৃত সফলতা।সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়,স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ তরুণ সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।এছাড়া, উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন শাহানশাহ্ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সচিব এ. ওয়াই. এমডি. জাফর, তাজকিয়ার প্রধান উপদেষ্টা প্রকৌশলী সৈয়দ আবু নাসের নূর অন্ত,তাজকিয়ার সাবেক কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও শাখা প্রতিনিধিবৃন্দ,
বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক,অনুষ্ঠানের আয়োজক ও অন্যান্য বক্তারা বলেন যুব সমাজের মাঝে আত্মশুদ্ধি, নৈতিকতা ও ইতিবাচক জীবনদর্শন গড়ে তুলে ‘ঐশী প্রেমের জাগরণ সৃষ্টি’ করতে ভবিষ্যতেও তাজকিয়ার পক্ষ থেকে এই ধরনের সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে। শেষে মিলাদ-কিয়াম ও মুনাজাত শেষে উপস্থিতির মাঝে ইফতারি বিতরণ করা হয়।