1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ভাঙ্গায় ইন্টারনেট ব্যবসায়ী স্বপনের ওপর নৃশংস হামলা: মৃত্যু ভেবে ফেলে যায় দুর্বৃত্তরা, বিচারের দাবিতে তীব্র ক্ষোভ বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাস্তহারা দলের শুভেচ্ছা ভাঙ্গায় নারায়ণ চন্দ্র ভৌমিক শিশু একাডেমির বার্ষিক উৎসবে মেধার জয়গান ফরিদপুর-৪: ব্যারিস্টার কামরুল ও ইলিয়াছ ফকিরের সৌজন্যে জাঙ্গালপাশায় বাবুলের বিশাল সমাবেশ ও মিছিল শহিদুল ইসলাম বাবুলের সমর্থনে দেওড়া বাজার বিএনপি ক্লাবের গণসংযোগ: পরিবর্তনের ডাক কালামৃধায় গণমানুষের আস্থার প্রতীক স্থপতি মুজাহিদ বেগ ফরিদপুর-৪ আসনে নতুন রাজনীতির প্রত্যাশা ভাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ: আজিমনগরে ইলিয়াছ ফকিরের চমক: ধানের শীষের মিছিলে জনস্রোত, জয়ে আশাবাদী এলাকাবাসী জাতীয় সংসদ নির্বাচন: জনগণের প্রত্যাশা” শীর্ষক সার্ক দেশভূক্ত মানবাধিকার সেমিনার অনুষ্ঠিত

ভাঙ্গায় কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬’ সম্পন্ন হয়েছে। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী দুই পর্বে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে সকাল ৮টায় মশাল প্রজ্বলন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।

​দ্বিতীয় পর্বে দুপুর ২টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলেও বিকাল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল পর্বের সূচনা করা হয়। এরপর ক্ষুদে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকল দর্শক ও অভিভাবকদের মুগ্ধ করে।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকে,এ)-এরভাঙ্গা উপজেলার সহ-সভাপতি : আতিয়ার হোসেন।

কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকে,এ)-এর সাধারণ সম্পাদক মোঃ ইসহাক মিয়া,

কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকে,এ)-এর
অর্থ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।

আলহাজ্ব মোতালেব হোসেন, সাবেক চেয়ারম্যান, আজিম নগর ইউনিয়ন ।
মোঃ ইমরান হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী (পুকুরপাড়)।

মোঃ ফকরুদ্দিন হাওলাদার, সভাপতি, ম্যানেজিং কমিটি।
হাশেম মাতুব্বর, সেক্রেটারি, ম্যানেজিং কমিটি।
আরো উপস্থিত ছিলেন
তরিকুল ইসলাম (রুবেল) ও শিশু মিয়া প্রমুখ।

​পুরো অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন
কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক,মোঃ ফরহাদ হাওলাদার।

অনুষ্ঠানটির আয়োজনে মূখ্য ভূমিকা পালন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোঃ মোফাজ্জল হোসেন (মোকারেজ)।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি
সৌদি প্রবাসী মোঃ ইমরান হাওলাদার-এর সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা বিশেষভাবে আলোচিত হয়। বক্তারা তার ভূয়সী প্রশংসা করে বলেন, ইমরান হাওলাদার এলাকার মসজিদ, মাদ্রাসা এবং অসহায়-গরিব মানুষের কল্যাণে সর্বদা নিবেদিত। সাধারণ মানুষের বিপদে-আপদে তার সহযোগিতার হাত এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার উদার অনুদান সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এই প্রশংসনীয় ভূমিকা এলাকার মানুষের হৃদয়ে আস্থার জায়গা করে নিয়েছে।

​প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বক্তারা তাদের বক্তব্যে শিশুদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন।

কণিকান্দা প্রভাতী কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক,মোঃ ফরহাদ হাওলাদার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট