1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

মুরাদনগরে ৮৬ ব্যাচ সহপাঠীদের মিলনমেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

“বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক সারা জীবন”—এই স্লোগানকে ধারণ করে মুরাদনগর উপজেলার এসএসসি ৮৬ ব্যাচের সহপাঠীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় মুরাদনগরের মুসাফির রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়।
৪০ বছর পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় বন্ধুদের মাঝে ছিল আবেগ, উচ্ছ্বাস আর প্রাণখোলা আনন্দ। পুরোনো দিনের স্মৃতি রোমন্থন, হাসি-ঠাট্টা ও গল্পে মুখর ছিল পুরো আয়োজন।

দিনব্যাপী এ মিলনমেলায় ছিল পরিচয় পর্ব, স্মৃতিচারণ, সাংস্কৃতিক আয়োজন ও মধ্যাহ্নভোজ। সহপাঠীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর মিলনক্ষেত্রে।

অনুষ্ঠানে সুরভি আক্তার ও নাসরিন আক্তারের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মাজেদুল ইসলাম৷ তিনি বলেন, “সময় বদলালেও আমাদের বন্ধুত্বের জায়গাটা যেন কখনো বদলায় না—এই মিলনমেলাই তার প্রমাণ।” তিনি ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মিলনমেলার শেষাংশে রেফেল ড্র, মহিলাদের চেয়ার খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও সবাই একসঙ্গে ছবি তোলা ও ভবিষ্যতে আবারও একত্রিত হওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট