শিক্ষার্থীদের বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গত রবিবার-সোমবার (২৫-২৬ জানুয়ারি)মির্জা আহমেদ ইস্পাহানী স্মৃতি বিদ্যালয়ে দুইদিনব্যাপী প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন বিদ্যলয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার ভট্টাচার্য এবং দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইস্পাহানী সিজেমসিএল প্রকল্পের উপব্যবস্থাপক তৌফিকুল ইসলাম।প্রতিযোগিতার বিষয় ছিল হামদ ও নাত, রবীন্দ্রসংগীত, নজরুল গীতি, দেশাত্মবোধক গান, সাধারণ নৃত্য, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য এবং কবিতা আবৃত্তি । শিক্ষার্থীরা 'ক' এবং 'খ' বিভাগে বিভক্ত হয়ে উল্লেখিত বিষয়ের উপর চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও আমন্ত্রিত বিচারকবৃন্দ।বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিপুলসংখ্যক অভিভাবক/অভিভাবিকা প্রতিযোগিতাটি সাগ্রহে উপভোগ করেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অপূর্ব কান্তি দাস এবং সহকারি শিক্ষিকা মিসেস ফৌজিয়া তাসরিন লিজা প্রমুখ।