1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ডায়মন্ড সিমেন্টের বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত

এম এম এ মন্নান (চট্টগ্রাম)
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৫ সালের সেরা বিক্রয়কর্মী ও বিপণনকারীদের সম্মাননা প্রদান করা হয় এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা ও বিক্রয় কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল গুণগত মান অক্ষুণ্ন রেখে বাজারের চাহিদা পূরণ ও গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা।গত রবিবার (১৮ জানুয়ারি) নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ হাকিম আলী।কোম্পানির পরিচালক (অর্থ) এবিএম কামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিচালক আব্দুল্লাহ আল মামুন,আব্দুল্লাহ আল জুনায়েদ, আবদুল্লাহ আল ফরহাদ ও গোলাম মোস্তফা।
২০২৫ সালে বিক্রয়ে অর্জন ও ২০২৬ এর লক্ষ্য-পরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন ডায়মন্ড সিমেন্টের সেলস বিভাগের জিএম আব্দুর রহিম, আরিফুল ইসলাম,এজিএম কামরুজ্জামান,দিপ্তিমান দাশ(কর্পোরেট), সিনিয়র ম্যানেজার এমএ মোতালেব, ফজলুল কাদের, ইশতিয়াক রায়হান মাহমুদ ও ম্যানেজার মোশারফ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএম (প্ল্যান্ট) সোহেল তালুকদার, জিএম (একাউন্টস) মনির হোসেন, সিনিয়র ডিজিএম আব্দুল হান্নান, আব্দুল মান্নান, ডিজিএম মোস্তাফিজুর রহমান, সিনিয়র এজিএম মোঃ শামসুদ্দীন, এজিএম হারুন উর রশীদ, জসীম উদ্দীন সরকার, ইফতেখার আহমেদ, মোঃ আমান উল্লাহ চৌধুরী, দিদারুল আলম, মকবুল খন্দকার, সিনিয়র ম্যানেজার মোঃ মহসিন, আহসান হাবিবসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ হাকিম আলী বলেন, “ডায়মন্ড সিমেন্ট শুধু একটি পণ্য নয়, এটি গ্রাহকের বিশ্বাস ও আস্থার প্রতীক। এই আস্থা অর্জন করতে আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে গুণগত মান।”তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক বিপণন কৌশল গ্রহণ করে বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে এবং তা অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানসম্মত সিমেন্ট উৎপাদন ও সময়মতো সরবরাহ নিশ্চিত করে দেশের নির্মাণ খাতে ডায়মন্ড সিমেন্টের সুনাম আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে এবিএম কামাল উদ্দিন বলেন, “এই সম্মেলন আমাদের অতীত অর্জনের মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যতের পথচলার দিকনির্দেশনা।” তিনি বলেন, ডায়মন্ড সিমেন্ট সবসময় গ্রাহকদের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করছে। বিক্রয় ও বিপণন টিমের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডায়মন্ড সিমেন্ট আজ বাজারে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রেখে আরও দায়িত্বশীল ও গতিশীলভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট