1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

বোয়ালখালীতে নির্বাচনের প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করলেন বিভাগীয় কমিশনার

এম এ মন্নান (চট্টগ্রাম)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি,ভোট ব্যবস্থাপনা,গণভোটের প্রচার,ও ভোট ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন। সোমবার (১৯ জানুয়ারি)দুপুরে তিনি উপজেলার ইউএনও অফিস,পৌরসভা কার্যালয়, উপজেলা ভূমি অফিস সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ, গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নির্বাচনের জন্য নির্ধারিত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র গুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন পরিদর্শন শেষে রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন সন্তোষ প্রকাশ করে বলেন আসন্ন নির্বাচনকে ঘিরে বোয়ালখালী আইনশৃঙ্খলা পরিস্থিতি,ভোট ব্যবস্থাপনা এবং গণভোটের প্রচার কার্যক্রম পর্যবেক্ষণ করাই ছিল এ আমার এ সফরের মূল উদ্দেশ্য।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমাকে আশ্বস্ত করেছেন যে বর্তমানে পরিস্থিতি সন্তোষজনক রয়েছে এবং সংশ্লিষ্ট সবাই তা স্বীকার করেছেন। ইউএনও ও সহকারী কমিশনার ভূমি সহ প্রশাসনের কর্মকর্তাদের প্রশংসা করেন এবং আগামী নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে করার জন্য আন্তরিকভাবে কাজ করছেন বলে তিনি বলেন আমি আশা করি নির্বাচনের দিনও এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং এখানে একটি সুষ্ঠু ও সুন্দর ভোট অনুষ্ঠিত হবে।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক,সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান,গণমাধ্যম কর্মীরা সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট