1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ফরিদপুর-৪ আসনে জোটের একক প্রার্থী হিসেবে আলোচনায় মাওলানা মিজানুর রহমান: বৃহত্তর ঐক্যের আহ্বান

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জনমতের প্রতিফলন ঘটিয়ে জোটের একক প্রার্থী হিসেবে নিজের জোরালো অবস্থান তুলে ধরেছেন মাওলানা মিজানুর রহমান মোল্যা। বাংলাদেশ ইসলামী আন্দোলন জোট থেকে সরে যাওয়ায় এই গুরুত্বপূর্ণ আসনে নৈতিক ও আদর্শিক রাজনীতির পতাকাবাহী দল বাংলাদেশ খেলাফত মজলিসের এই প্রার্থীর নাম এখন আলোচনার শীর্ষে।

​শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার পুলিয়া গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে মাওলানা মিজানুর রহমান তাঁর দৃঢ় অবস্থানের কথা জানান। এ সময় তিনি উল্লেখ করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জোটগত সমীকরণে তিনিই এই আসনে একমাত্র বলিষ্ঠ ও গ্রহণযোগ্য প্রার্থী।

​সংবাদ সম্মেলনে মাওলানা মিজানুর রহমান কেবল নিজের প্রার্থিতা নয়, বরং তাঁর দল বাংলাদেশ খেলাফত মজলিসের ইতিবাচক ও শান্তিকামী রাজনীতির দিকটিও তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় ইনসাফ ও ন্যায়বিচার কায়েমের রাজনীতি করে। আমরা মানুষের সেবা এবং নৈতিক সমাজ গঠনে বিশ্বাসী। ফরিদপুর-৪ আসনের মানুষ এখন পরিবর্তন চায় এবং খেলাফত মজলিসের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।”

​অন্যান্য রাজনৈতিক দলের অবস্থানের বিষয়ে তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। বিশেষ করে জামায়াতে ইসলামীর প্রার্থীর বিষয়ে তিনি বলেন, জামায়াতের ঘোষিত তালিকায় এই আসনের প্রার্থীর নাম না থাকায় আশা করা যায় তাঁরা বৃহত্তর ঐক্যের স্বার্থে খেলাফত মজলিসকে সমর্থন দিয়ে একত্রে কাজ করবেন। তিনি আরও যোগ করেন, “আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ বিজয়ী হয়ে এই আসনে একটি আদর্শিক মডেল জনপদ গড়ে তুলবো।”

​সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার জোর দাবি জানান এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশা করেন। ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, খেলাফত মজলিস জয়ী হলে সাধারণ মানুষের মৌলিক অধিকার ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

​ফরিদপুর -৪ আসনে যে আটজন প্রার্থী বৈধ ঘোষিত হয়েছেন, তাদের মধ্যে মাওলানা মিজানুর রহমান মোল্যার পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং খেলাফত মজলিসের শক্তিশালী তৃণমূল ভিত্তি তাঁকে অন্যদের থেকে সুবিধাজনক অবস্থানে রেখেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট