1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

চট্টগ্রাম বোয়ালখালীতে সেনা অভিযানে দুইটি পিস্তলসহ বিপুল পরিমান অস্ত্র উদ্ধার গ্রেপ্তার দুই শীর্ষ সন্ত্রাসী

এম এ মন্নান (চট্টগ্রাম)
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বোয়ালখালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। এ সময় দুইটি বিদেশি পিস্তলসহ চারটি বিদেশি শটগান, গুলি ও সরঞ্জামসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
গত ১৬ জানুয়ারি (শুক্রবার) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা,হোরারবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন, পিএসসি, জি+ এর দিকনির্দেশনায় বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো.রাসেল প্রধানের নেতৃত্বে ক্যাপ্টেন মো:জাহিন হাসান ও লেফটেন্যান্ট এস এম সাহিনুর ইসলাম সাগর অভিযান পরিচালনা করেন।
অভিযানে চারটি বিদেশি শটগান, দুইটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড এমোনিশন এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— হোরারবাগ এলাকার মৃত আবুল বশরের পুত্র সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)। তারা সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেনের সহোদর ভাই বলে জানা গেছে।সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। তবে সেনাসদস্যদের দ্রুত তৎপরতা ও চতুর্মুখী অভিযানের ফলে তারা পালাতে ব্যর্থ হয়। প্রাথমিকভাবে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও এমোনিশন উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে চারটি ভিন্ন স্থান থেকে অস্ত্র,গোলাবারুদ ও অস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান জানান, গ্রেপ্তারকৃত সালাহউদ্দিন রুমি ও সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে নিজস্ব পদ্ধতিতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের কাছে অস্ত্র সরবরাহ করে আসছিল।
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সেনা অভিযানে সন্ত্রাসী গ্রেপ্তার অস্ত্র উদ্ধারে এলাকায় জনমনে স্বস্তি নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট