1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

মুনসুরাবাদে জাকের পার্টির মহাসমাবেশ— ভিডিও কনফারেন্সে পীরজাদা আমির ফয়সলের অনুপ্রেরণামূলক বক্তব্যে ঐক্যের বার্তা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজারে সোমবার (২০ অক্টোবর) বিকেলে জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক বর্ণাঢ্য সাংগঠনিক জনসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

হামিরদী ইউনিয়ন জাকের পার্টির সভাপতি শেখ সম্রাটের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির সাংগঠনিক বিভাগ ফরিদপুরের সভাপতি শামসুল আলম সিরাজ মুন্সী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা সভাপতি আলমগীর কবীর, সাধারণ সম্পাদক বায়জিদ মুন্সি, সদরপুর উপজেলা সাধারণ সম্পাদক জাহিদুর রহমান নান্না, ভাঙ্গা উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. মাসুম বিল্লাহ মাসুদ, উপজেলা মহিলা ফ্রন্টের সভাপতি কোহিনুর বেগম কাজলী, ফরিদপুর বিভাগের যুব ফ্রন্টের সভাপতি টিটু খান এবং ফরিদপুর বিভাগীয় ছাত্র ফ্রন্টের সভাপতি রহমান সুজন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ভাঙ্গা উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক বায়জিদ মুন্সি বলেন—> “জাকের পার্টি কোনো স্বার্থের রাজনীতি করে না, করে ভালোবাসা, শান্তি ও মানবতার রাজনীতি। আমাদের লক্ষ্য দেশ, জাতি ও ধর্মীয় মূল্যবোধ রক্ষা করে আল্লাহ ও রাসুল (সা.)-এর আদর্শে সমাজ গঠন করা।
আসন্ন জাতীয় নির্বাচনে ইনশাআল্লাহ আমরা জনগণের ভোটে জাকের পার্টিকে বিজয়ী করব। আমরা পীরজাদা মোস্তফা আমির ফয়সল সাহেবের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়তে চাই।”

 

তিনি আরও বলেন,> “জাকের পার্টি এমন এক শক্তি, যা বিভেদ নয়— ঐক্য সৃষ্টি করে। আমরা ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের মন জয় করতে চাই ভালোবাসার মাধ্যমে।”

 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সল দেশজুড়ে নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন—> “ভালোবাসা, শান্তি ও মানবতার রাজনীতিই জাকের পার্টির মূলনীতি। দলীয় শৃঙ্খলা, ঐক্য ও ত্যাগের মাধ্যমেই আগামী দিনের রাজনীতিতে জাকের পার্টিকে আরও শক্তিশালী করতে হবে।”

 

পীরজাদা আমির ফয়সলের অনুপ্রেরণামূলক এ বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং “জাকের পার্টি জিন্দাবাদ”, “পীরজাদা মোস্তফা আমির ফয়সল জিন্দাবাদ” ধ্বনিতে মুখরিত হয় মুনসুরাবাদ বাজার এলাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট