1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

আপনাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই — এমপি পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৩৮৩ বার পড়া হয়েছে

“আপনাদের পাশে থেকে সেবা করতে চাই, আপনাদের ভালোবেসে যেতে চাই, আর আপনাদের ভালোবাসা নিয়েই আমিও ভালো থাকতে চাই”— এমন মন্তব্য করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা মিজানুর রহমান মোল্লা।

শুক্রবার বিকেলে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বাড়ৈরহাটে বাংলাদেশ খেলাফত মজলিস কৃষ্ণপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, “আমাদের সমাজের সোনার ছেলেরা যেন নেশা, মাদক ও অপরাধের জগতে না যায়— সেজন্য ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলা জরুরি। ইসলামী শাসন ব্যবস্থায় দেশ পরিচালিত হলে জনগণ তাদের ন্যায্য অধিকার পাবে এবং সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “বিগত সময়ে যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের জন্য যে বরাদ্দ দিয়েছে তা আপনাদের কাছে পৌঁছায়নি। কিন্তু খেলাফত মজলিস সুযোগ পেলে জনগণের প্রাপ্য অধিকার ঘরে ঘরে পৌঁছে দেবে, ইনশাআল্লাহ।”

সভায় সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদেকুর রহমান সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মুফতি আরাফাত হোসাইনসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশ শেষে মাওলানা মিজানুর রহমান মোল্লা বাজারের ব্যবসায়ী, ক্রেতা, ভ্যান ও অটোচালকসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট