1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

মুরাদনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

মো.আনোয়ার হোসাইন, কুমিল্লা:
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে যৌথ বাহিনীর অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম রাছেল (৩২)। তিনি মোচাগড়া ৪নং ওয়ার্ড, পিপিয়ার পাড় বাড়ির মৃত ইমান আলীর ছেলে।

সোমবার গভীর রাতে (প্রায় ২টার দিকে) সেনাবাহিনীর ক্যাপ্টেন ফুহাদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন মুরাদনগর থানার (এসআই) জালাল আহমেদসহ থানা পুলিশের একটি দল।

সেনাবাহিনীর ক্যাপ্টেন ফুহাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রাছেল তার বাড়িতে মাদক মজুদ রেখেছেন। দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেলে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর থেকে রাছেল নিয়মিত মাদক ব্যবসার সঙ্গে যুক্ত হন। মোচাগড়া বাজারে তার একটি গ্যারেজের দোকান রয়েছে। ব্যবসার আড়ালে তিনি মাদক বিক্রি করে আসছিলেন। তার সহযোগী আরও ৪-৫ জন মাদক কারবারি রয়েছে, তাদের আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, “গতকাল রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে রাছেলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট