1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

পীরগঞ্জে যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বর্বর মারধর, গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টা

পীরগঞ্জ রংপুর প্রতিনিধি মো:মাসুদ রানা
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

 

রংপুরপীরগঞ্জ উপজেলার ৭ নং বড আলমপুর ইউনিয়নের পাটগ্রাম আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটে?
১২ অক্টোবর ২০২৫, শনিবার | সন্ধ্যা ৬:০০ টা
এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধুম মারধর এবং গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
এমন নৃশংস ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত যুবক বর্তমানে নাকদিয়ে মুখ দিয়ে রক্ত পড়েছে বর্তমান অবস্থা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।আহত যুবকের নাম ওবায়দুল মিয়া , তিনি পীরগঞ্জ উপজেলার ৮ নং রায়পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বাহাদুরপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। পাটগ্রাম আদিবাসী পাড়ায়, জসেদ মারান্ডি নামে এক ব্যক্তির বাড়িতে।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে ওবায়দুল ওই বাড়িতে গেলে, তাকে ঘরের ভেতর আটকে রেখে পরিবারের সদস্যরা প্রথমে মারধর শুরু করে। পরে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রড ও লাঠি দিয়ে নির্মমভাবে প্রহার করা হয়।
পরিবারের দাবি, পরে তার শরীরে মদ জাতীয় তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তার শরীরের পিঠ ও হাতসহ একাধিক স্থানে দগ্ধ ক্ষত দেখা গেছে।
একজন স্থানীয় বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওবায়দুলকে উদ্ধার করে।
রাতেই তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি চলছে।
আহতের ভাই আশরাফুল মিয়া বলেন,
আমার ভাইয়ের সঙ্গে জসেদ মারান্ডির আগে থেকেই আর্থিক লেনদেন ছিল। সে দিন হাটে গরু কিনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। জমি বিক্রির টাকা সঙ্গে ছিল। পরে ওকে ফাঁদে ফেলে ডেকে নিয়ে গিয়ে এমনভাবে পিটিয়ে আগুন দিয়েছে।”
তার গলায় একটি স্বর্ণের চেইন ওগরু কেনা টাকা একটি অ্যান্ড্রয়েড ফোন — কিছুই পাওয়া যায়নি। সব কিছুই ছিনিয়ে নেওয়া হয়েছে
ওবায়দুলের বোন বলেন,
আমার ভাই, শ্রী জসেদের কাছে টাকা পেত। ও পরিকল্পিতভাবে এগুলো করেছে।
স্থানীয়রা জানান, জসেদ মারান্ডি এর আগেও সহিংসতা ও প্রতারণার অভিযোগ রয়েছে এলাকাবাসী বলেন, মানুষকে কারেন্টের থমবাই বেঁধে আগুন দিয়ে মারা — এটা তো মানুষ নয়, পশুত্ব। এর বিচার না হলে সমাজে কেউ নিরাপদ না।”
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এখনও লিখিত অভিযোগ প্রক্রিয়াধীন। দোষীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।”
এই বর্বর ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে — আইনের শাসনের অনুপস্থিতি কতটা ভয়াবহভাবে সমাজকে নৃশংসতার দিকে ঠেলে দিচ্ছে।
একজন যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে, রড দিয়ে পিটিয়ে, গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টা — এটি শুধু একটি সহিংসতা নয়, মানবাধিকারের চরম লঙ্ঘন।
এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট