1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

ভাঙ্গায় স্থপতি মুজাহিদ বেগের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া বাজার সংলগ্ন প্রফেসর আবদুল ওয়াজেদ মিয়া উচ্চ বিদ্যালয়ে শনিবার (১১ অক্টোবর) এক ফ্রি ডেন্টাল ক্যাম্প ও ওরাল ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই মানবিক উদ্যোগের সহযোগিতায় আছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মো. মুজাহিদ বেগ। দিনব্যাপী এই ক্যাম্পে দন্ত ও মুখের বিভিন্ন রোগের চিকিৎসা, পরামর্শ এবং মুখগহ্বর ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থপতি মুজাহিদ বেগের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগণের মধ্যে মুখ ও দাঁতের যত্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য চিকিৎসা পৌঁছে দেওয়া।

মানবসেবায় নিবেদিতপ্রাণ স্থপতি মুজাহিদ বেগ দীর্ঘদিন ধরেই ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর) আসনে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর নীরব সেবা ও জনগণের প্রতি আন্তরিকতা ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে প্রশংসা অর্জন করেছে।

তিনি বলেন, “জনগণের সেবাই আমার অঙ্গীকার। মানুষের পাশে থেকে তাদের হাসি ফিরিয়ে আনাই আমার প্রকৃত তৃপ্তি।”

এমন মহৎ উদ্যোগে এলাকার সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং স্থপতি মুজাহিদ বেগের নেতৃত্বে একটি উন্নত, মানবিক সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট