1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

পাঁচবিবিতে ভুমি তথ্য ও সংশোধন ক্যাম্পের উদ্বোধন

আব্দুল আলীম, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ইউএনডিপি বাংলাদেশ বাংলাদেশ কর্তৃক তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ কার্যক্রমের আওতায় জয়পুরহাটের পাঁচবিবিতে অটোমেটেড ভুমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বালিঘাটা ইউনিয়ন ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিক ভাবে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন অটোমেশন ভুমি সেবা প্রকল্প পরিচালক মোহাম্মদ ইফতেখার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা তাওহিদা, জেলা গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রাজিউর রহমান রাজু ও বালিঘাটা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ জাহানুর ইসলাম।
এসময় প্রকল্প পরিচালক মোহাম্মদ এফতেখার হোসেন ক্যাম্পে সেবা নিতে আসা উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের জমির সকল তথ্য আপনার হাতের মোবাইলেই জানতে পারবেন। এজন্য সরকার অটোমেটেড ভুমি সেবা প্রকল্পের মাধ্যমে কাজ করছে।
উল্লেখ্য যে উপজেলার ৮ টি ইউনিয়নের ২৪ টি ক্যাম্পে একযোগে এ কার্যক্রম শুরু হয়ে আগামী রোববার পর্যন্ত চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট