1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

নগরকান্দায় নেশার টাকা না-পেয়ে নিজের ঘনে আগুন লাগিয়ে দিলো যুবক

মোঃ আবুল হাসান মিয়া নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দা উপজেলার সলিথা গ্রামে নেশার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিয়েছেন রাজু ফকির নামে এক যুবক।

১১ অক্টোবর শনিবার সকালে নিজের ঘরে আগুন লাগিয়ে দেয়ে রাজু ফকির। তিনি ওই গ্রামের আজগার ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজু ফকির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই পরিবারের কাছে নেশার টাকা দাবি করতেন। শনিবার ১১ অক্টোবর সকালে পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রাজু নিজ ঘরে আগুন ধরিয়ে দেন।

আগুনে ঘরের বেশ কিছু আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পরে ফায়ার সার্ভিস এসে পুরোপুরি আগুন নিভিয়ে ফেলে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)দবির উদ্দিন । তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজু ফকিরকে দণ্ডবিধির আওতায় ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

এলাকাবাসীরা জানান, রাজু দীর্ঘদিন ধরেই এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। পরিবার ও প্রতিবেশীরা একাধিকবার তাকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি।

১১ অক্টোবর ২০২৫:

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট