1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

আহত সাংবাদিকদের আর্থিক সহায়তায় মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন মিজানুর রহমান মোল্লা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ সানোয়ার হোসেন
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ফরিদপুর-৪ আসনের জনগণের প্রিয় নেতা, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা সর্বদা অসহায়, নিপীড়িত ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর জন্য পরিচিত। তারই ধারাবাহিকতায় ভাঙ্গার আন্দোলনে আহত হওয়া দুই সাংবাদিককে আর্থিক সহযোগিতা করেছেন তিনি।

২৮ সেপ্টেম্বর (রোববার) সকাল ১১টা ৩০ মিনিটে ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিস কার্যালয়ে মাওলানা মিজানুর রহমান মোল্লা মাই টিভি’র ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মোঃ সারওয়ার হোসেন ও নন্দিত টিভি’র ভাঙ্গা উপজেলা প্রতিনিধি জামাল হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় ভাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর/যমুনা টিভির প্রতিনিধি আব্দুল মান্নান, দৈনিক ইত্তেফাকের ভাঙ্গা উপজেলা প্রতিনিধি রমজান শিকদার, দৈনিক প্রলয়ের নির্বাহী সম্পাদক মাওলানা শহীদুল ইসলামসহ ভাঙ্গায় কর্মরত প্রায় ৩০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ভাঙ্গায় আন্দোলন চলাকালে কিছু অশান্তিকর পরিস্থিতিতে উপজেলা প্রশাসনিক ভবনসহ বিভিন্ন সরকারি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হন।

মানবতার কল্যাণে নিবেদিতপ্রাণ মাওলানা মিজানুর রহমান মোল্লা আহত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করলেন যে তিনি শুধু রাজনৈতিক নেতাই নন, বরং সমাজের কল্যাণে নিবেদিত এক মানবিক মানুষ। সাংবাদিকরা এ উদ্যোগকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন এবং তার এই সহযোগিতামূলক মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট