1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

বোয়ালখালীতে বিএনপির জনসভায়-এরশাদ উল্লাহ

এম এ মন্নান (চট্টগ্রাম)
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত ও তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে চট্টগ্রামের বোয়ালখালী,র ৮নং শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন বিএনপির উদ্যোগে গত শনিবার বিকালে নুরুল্লা মুন্সীর হাটে জনসভা অনুষ্ঠিত হয়,সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ,প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান,বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহামাদ আজগর।শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজাদ খাঁনের সভাপতিত্বে জেলা যুবদল নেতা শহীদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বোয়ালখালী বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাশেম,বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী,বোয়ালখালী উপজেলা বিএনপি নেতা মজিবত উল্লাহ মজু,জাকির হোসাইন, সারোয়ার আলমগীর,পৌরসভা বিএনপি নেতা হাজি আবু আকতার,স্বপন কুমার শীল,মুসলিম মিয়া,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি জসিম উদ্দিন মেম্বার,সহ সভাপতি দৌলত মিয়া,জয়নাল আবেদীন সিকদার,প্রধান অতিথি এরশাদ উল্লাহ বলেন আওয়ামী লীগ বিশ্বাস করত আমার ভোট আমি দিব আপনার ভোটও আমি দিব নীতিতে বিশ্বাস করত।এখন আর ঐ দিন নেই নির্বাচনী ট্রেন চালু হয়ে গেছে। একটি দল দেশবাসীকে বিভ্রান্ত করতে পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করছে অর্থাৎ তারা পেছনের রাস্তা দিয়ে ক্ষমতায় যেতে চায়। দেশবাসী একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তাই প্রার্থীকে নয় দলের প্রতীককে প্রাধান্য দিয়ে নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে । ৫ আগস্টের পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিন্ন ধর্মের মানুষদের নিরাপত্তা দেওয়ার জন্য দলকে বিশেষ ভাবে নির্দেশনা দিয়েছিলেন। তাই চট্টগ্রাম সহ সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ব্যস্তবায়নে জনগণের মাঝে প্রচার প্রচারণা চালানোর আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট