1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

বিশিষ্ট সমাজসেবক মোঃ লিটন বেপারীর উদ্যোগে এসএস মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:মোঃ সানোয়ার হোসেন।
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সোনাময়ী পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন বালুর মাঠে শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো এসএস মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫।

এই টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং সলিলদিয়া সেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ লিটন বেপারী।

সভাপতিত্ব করেন সমাজের অন্যতম উদ্যমী সংগঠক হাদিউজ্জামান খাঁন (রাজু)। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোনাময়ী ইউপি সদস্য মোঃ মোশারফ মুন্সী ও সিংগারডাক ইউপি সদস্য মোঃ জহির খালাসী।

টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সোনাময়ী ও সিংগারডাক এলাকার প্রবাসী ও স্থানীয় যুব সমাজ।

স্থানীয় তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে বরাবরের মতো এবারও খেলাধুলার আয়োজনের পাশে দাঁড়ালেন মোঃ লিটন বেপারী। তিনি শুধু একজন সমাজসেবক নন, বরং তরুণ প্রজন্মের স্বপ্নসন্ধানী এক আলোকবর্তিকা। সামাজিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা—সব ক্ষেত্রেই তার আন্তরিক ভূমিকা প্রশংসার দাবিদার।

উপস্থিত বক্তারা বলেন, “লিটন বেপারী শুধু একটি নাম নয়, এটি একটি অনুপ্রেরণার প্রতীক। সমাজের প্রতিটি মানুষের সুখ-দুঃখে তিনি পাশে থাকেন। তার মতো একজন উদারমনা মানুষ চান্দ্রা ইউনিয়নের জন্য আশীর্বাদস্বরূপ।”

খেলাধুলা শেষে মাঠজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। তরুণদের উচ্ছ্বাস, স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণে টুর্নামেন্টটি রূপ নেয় মিলনমেলায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট