1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

কুমিল্লার বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে বিশাল সমাবেশে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

কুমিল্লার বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে বিশাল সমাবেশে

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে ৭নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের আয়োজনে সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ধনপতিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে আনোয়ারুল ইসলাম রাহাত খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ গোলাম কিবরিয়া সরকার। বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক এম এ জাহের মুন্সী, মুরাদনগর উপজেলা এনসিপি আহবায়ক মিনহাজুল হক, সার্চ কমিটির সদস্য মোঃ এনামুল আলম এনাম, বাঙ্গরা বাজার থানা এনসিপি সভাপতি কামরুল হাসান কেনাল, উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের আহবায়ক এড: ওবায়দুল হক সিদ্দিকী, বাঙ্গরা পশ্চিম ইউপি চেয়ারম্যানের মোঃ বাহার খাঁন, শ্রীকাইল ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল বাহার, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন, বলীঘর উচ্চ বিদ্যালয়ের সভাপতি তাহমিনা আক্তার, মাওলানা সাজ্জাদ হোসাইন ফারুকী, আব্দুর রাজ্জাক রাজন, বাঙ্গরা পশ্চিম ইউপি জামায়াতের আমির ফেরদৌস আহমেদ, আশরাফুল ইসলাম, খলিলুর রহমান, সফিকুল ইসলাম বাবু, হাফিজুল হাসান কালন, সিয়াম খাঁন প্রমূখ।

বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও এনসিপি বাঙ্গরা বাজার থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, কুমিল্লার বৃহত্তর মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত। প্রায় সাত লক্ষাধিক জনসংখ্যার অধ্যুষিত এই উপজেলা থেকে ২০১৬ সালে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা বাজার থানা গঠিত হয়েছে। বর্তমানে বাঙ্গরা বাজার থানায় প্রায় ২ লাখ ৪৭ হাজার ১১২ জন জনসংখ্যা ( জনশুমারি ২০২২) রয়েছে। দ্রুত উপজেলা বাস্তবায়নের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার নিকট জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট