1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

পাঁচবিবিতে কৃষকের বাড়ী ভস্মীভূত, শত্রুতার আগুন নাকি, শর্ট সার্কিট ?

আব্দুল আলিম, পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে বাড়ি ভূষ্মিভূত হয়েছে শহর আলী নামের এক কৃষকের। কৃষকের সন্দেহ শত্রæতা মূলক কেউ এ আগুন লাগিয়েছে। কৃষকের তথ্য মতে আগুনে তার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
জানা গেছে, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার আওলাই ইউনিয়নের নওগাঁ কাঠালী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্র্যক্ষদর্শীরা জানান, উক্ত গ্রামের মৃত জহির উদ্দিনের পুত্র শহর আলী বাড়ীর পাশে শুকনা খড় পালা দিয়ে রাখা ছিলো। রাতে কে বা কাহারা ঐ খড়ের পালায় আগুন ধরিয়ে দিলে মহুর্তের মধ্যে সেই আগুন পার্শবর্তী বাড়ীতে লেগে আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলে উঠে। এসময় বাড়ীর লোকজন চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে পার্শ্ববর্তী ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।
তবে তার আগেই আগুনে নিত্যপণ্য জিনিসপত্র চাল ডাল সহ ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
পাঁচবিবি ফায়ার ষ্টেশনের ইনচার্জ ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্তে বিদ্যুৎতিক সর্ট সার্কিটে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে। তবে শর্ট সার্কিটের আগুনে ঘর ছাড়া খড়ের পালায় কিভাবে লাগে এমন প্রশ্ন অনেকের ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট