1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

বাঙ্গরা বাজার থানাকে উপজেলা রূপান্তর করার দাবিতে শ্রীকাইলে জনসভায় জনতার দল

মো.আনোয়ার হোসাইন, (কুমিল্লা) মুরাদনগর:
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে এক বিশাল জনসভা করেছেন। শনিবার বিকেলে শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জনসভায় বক্তারা বলেন, প্রশাসনিক সুবিধা ও উন্নয়ন ত্বরান্বিত করতে বাঙ্গরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করা জরুরি। এ দাবির বিষয়ে তারা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

কমল সরকারের সঞ্চালনায় সভায়
বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানার বলীঘর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা  ও সমাজসেবক  গোলাম কিবরিয়া সরকার, ১ নং শ্রীকাইল ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল বাহার, বাঙ্গরা বাজার থানার বিশিষ্ট রাজনীতিবীদ কামরুল হাসান কেনাল, বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট তাহমিনা বেগম,   রাজনীতিবীদ আব্দুর রাজ্জাক,  বাক্কিছ মেম্বার, সাজ্জাদ হোসেন,  এম কে আই জাবেদ, তানভীর সরকার ও হাফেজ নজরুল ইসলাম, সাংবাদিক মো.আনোয়ার হোসাইন প্রমুখ।
বক্তারা এ দাবিকে যুগের দাবি উল্লেখ করে শিগগিরই তা বাস্তবায়নের আহ্বান জানান।

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট