1. live@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা : দৈনিক একুশের বাংলা
  2. info@www.dailyekusherbangla.online : দৈনিক একুশের বাংলা :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি কাউছার গ্রেফতার ভাঙ্গায় ডিজেল নিতে ফিলিং স্টেশনে কৃষকদের ভিড়: ‘ডিজেল কার্ড’ ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় স্বস্তি ভাঙ্গায় কণিকান্দা স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা: ঈদ পুনর্মিলনীতে উৎসবের আমেজ বোয়ালখালীতে হযরত শোকর আলী শাহ্ (ক.)-এর ৮৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত, প্রধান অতিথি এমপি জসিম উদ্দিন ভাঙ্গার চান্দ্রায় গ্রীনভিউ একাডেমিতে বর্ণাঢ্য ইফতার মাহফিল: মানবিক সমাজ গড়ার অঙ্গীকার লিটন বেপারীর ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের রাতের গুরুত্ব ও তাৎপর্য আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালামৃধায় হাজারো অসহায় মুখে ঈদের হাসি: উপহার নিয়ে পাশে দাঁড়িয়েছেন শিল্পপতি সৈয়দ মঞ্জুরুল হক

চট্টগ্রামে ডায়মন্ড সিমেন্টে বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা – সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই

এম এ মন্নান (চট্টগ্রাম)
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে

পরিবেশের প্রতি দায়ীত্ববোধ থেকে চট্টগ্রামের কর্ণফুলি উপজেলার ইছানগরে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের কারখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।গত মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড পিএলসি চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মোস্তাক আহমেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও স্ট্র্যান্ড রোড শাখা প্রধান মোহাং আবুল হাশেম,ডিসিএল ব্লকের ম্যানেজিং পার্টনার আব্দুল্লাহ আল জুনায়েদ,ডায়মন্ড সিমেন্টের পরিচালক (একাউন্টস) এবিএম কামাল উদ্দিন,পরিচালক (অপারেশন) মোঃ গোলাম মোস্তফা।এসময় পাইওনিয়ার শিপিং এর জিএম মনিরুল আলম আজাদ,ডায়মন্ড সিমেন্ট এর জিএম (প্ল্যান্ট) প্রকৌশলী মোঃ সোহেল তালুকদার সহ ডায়মন্ড সিমেন্টের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বলেন প্রকৃতিকে টিকিয়ে রাখতে হলে আমাদের প্রতিনিয়ত গাছ লাগাতে হবে এবং সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজকের ছোট্ট একটি চারা আগামী প্রজন্মের জন্য বিশাল আশীর্বাদ হয়ে উঠবে।সভাপতির বক্তব্যে লায়ন হাকিম আলী বলেন,গাছ মানুষের পরম বন্ধু,গাছ ছায়া দেয়,ফল দেয়,অক্সিজেন সরবরাহ করে এবং প্রাকৃতিক ওষুধ হিসেবেও কাজ করে। তাই আমাদের সবার দায়িত্ব হচ্ছে গাছ লাগানো ও তা রক্ষা করা।পরে অতিথিরা কারখানা প্রাঙ্গণে কয়েকটি চারা রোপণ করেন। তারা কারখানা ঘুরে দেখেন এবং ডায়মন্ড সিমেন্টের পরিবেশবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট